News Flash

  • Home
  • Uncategorized
  • আঙুল তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ ডেরেকের, উদ্বিগ্ন দেশবাসী
Image

আঙুল তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ ডেরেকের, উদ্বিগ্ন দেশবাসী

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): আঙুল তুলে প্রধানমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন| পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে ‘বিগ ব্ল্যাক স্ক্যান্ডাল’ বলে কটাক্ষ করে ডেরেক প্রশ্ন তোলেন, ‘যিনি আপনার বিরোধিতা করবে, তিনিই কালো টাকার সমর্থক, দেশদ্রোহী নন| আপনি মসিহা আর আমরা সবাই কালো টাকার কারবারি?’
বৃহস্পতিবার রাজ্যসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| নজিরবিহীনভাবে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ডেরেক বলেছেন, ‘পাঁচদিন পরে আপনি সংসদে আমাদের কথা শুনতে এসেছেন| সবার কথা শুনুন| আমাদের একটা সমাধান সূত্র বার করতেই হবে| কিন্তু যাঁর থেকে এই আশা করছি, তিনি মাত্রাতিরিক্ত অবিশ্বাসী হয়ে পড়েছেন| যা ধ্বংসের আগের ইঙ্গিত|’ রাজনৈতিক মহলের বক্তব্য, প্রধানমন্ত্রীর প্রায় সামনে দাঁড়িয়ে ডেরেকের এহেন আক্রমণ কার‌্যত নজিরবিহীন| গণতন্ত্রের পীঠস্থানে সাংসদদের এহেন আচরণ লজ্জিত করছে দেশবাসীকেই|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top