News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে ঠিকাদারি কাজ নিয়ে রণক্ষেত্র, বাইক ভস্মীভূত
Image

কৈলাসহরে ঠিকাদারি কাজ নিয়ে রণক্ষেত্র, বাইক ভস্মীভূত

কৈলাসহর, ১৯ মার্চ : ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্র কৈলাসহর জলসম্পদ বিকাশ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয় প্রাঙ্গণ। বুধবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। একটি মোটর বাইক আগুনে ভস্মীভূত হয়েছে এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত হয় যখন কিছু ঠিকাদার জলসম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে কাজের বরাত নিয়ে আলোচনা করতে আসেন। অভিযোগ, সেখানে উপস্থিত কিছু নিগো মাফিয়া ঠিকাদারকে কাজের অর্ডার কপি অফিস থেকে সংগ্রহ করতে বাধা দেয় এবং হুমকি দেয়। এর জেরেই উত্তেজনা ছড়ায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঠিকাদারের দলের সাথে নিগো মাফিয়াদের ঝামেলা চলাকালীন হঠাৎ করে একটি বাইকে আগুন লেগে যায়। এই অগ্নিসংযোগ কে করেছে সেটা জানা যায় নি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বাইকটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং নিগো মাফিয়াদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Releated Posts

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top