News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেতন সহ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত রাবার শ্রমিকরা, প্রতিবাদে ঘেরাও আরপিসি সদর ডিভিশনের ওসিকে
Image

বেতন সহ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত রাবার শ্রমিকরা, প্রতিবাদে ঘেরাও আরপিসি সদর ডিভিশনের ওসিকে

আগরতলা, ১৮ মার্চ: বেতন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাবার শ্রমিকরা। এমনটাই অভিযোগে বিশ্রামগঞ্জের পাথালিয়াঘাটস্থিত আরপিসি সদর ডিভিশনের ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করেন বঞ্চিত শ্রমিকরা।

প্রসঙ্গত, জীবন জীবিকা নির্ভর করার একমাত্র উৎসই হল রাবার বাগান। সেই রাবার শ্রমিকদের বেতন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ এনে পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশনের ওসি অনন্ত শর্মাকে সোমবার সকালে ঘেরাও করেন বঞ্চিত শ্রমিকরা। ঘটনার বিবরণে জানা গিয়েছে, পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশন টিএফডিপিসি লিমিটেডের আন্ডারে ৪৪ জন রাবার শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে তাদেরকে বেতন সহ বাগানে কাজ করার পোশাক সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন রাবার দপ্তর। একাধিকবার উনারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সে বিষয় নিয়ে দাবি জানালেও কাজের কাজ কিছু হয়নি। বাধ্য হয়ে সোমবার সকালে সমস্ত শ্রমিকরা কাজ বন্ধ করে ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করে রাখেন।

তাঁদের দাবি, যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজে যোগদান করছেন না। এদিকে ওসি অনন্ত শর্মার কাছ এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন কিছু বলতে রাজি নয়।

Releated Posts

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top