News Flash

  • Home
  • Uncategorized
  • ঘাতক রূপ নিচ্ছে মোটর রিক্সা, নির্বিকার প্রশাসন
Image

ঘাতক রূপ নিচ্ছে মোটর রিক্সা, নির্বিকার প্রশাসন

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রিক্সাও ঘাতক রূপ নিতে শুরু করেছে৷ প্যাডেল থেকে মোটরে রূপান্তরের মাধ্যমেই রিক্সা ঘাতক রূপ নিয়েছে৷ বুধবার দুপুরে তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে মোটর চালিত রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঐ রিক্সার যাত্রী প্রতিমা সরকার গুরুতরভাবে আহত হন৷ সঙ্গে সঙ্গে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে জিবিতে স্থানান্তর করেন৷ কিন্তু এদিন সন্ধ্যায় চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে ঐ মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
জানা গেছে, প্রতিমা সরকার তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুরের বালুছড়ার বাসিন্দা৷ এলাকাতেই তিনি কাপড় হকারি করতেন৷ দুপুরে বাড়ি যাওয়ার জন্য রিক্সা নেন৷ কিন্তু এই রিক্সা সফর প্রতিমা সরকারের কাল হয়ে দাঁড়ায়৷ বাড়ি যাওয়ার পথে প্রচন্ড গতিতে রাস্তায় বাক নিতে গিয়ে উল্টে যায় রিক্সাটি৷ কারণ, রিক্সাটিতে মোটর লাগানো ছিল৷ স্বাভাবিকভাবেই রিক্সা চালক প্রচন্ড গতিতে রিক্সা চালাচ্ছিলেন৷ যার কারণে রাস্তায় বাক নিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ ঐ মহিলা রিক্সা উল্টে যাওয়ায় রাস্তায় ছিটকে পড়েন৷ তখন বিপরীত দিক থেকে আসা একটি অটো তাকে ধাক্কা দেয়৷ এই ঘটনায় গুরুতরভাবে ঐ মহিলা আহত হন৷ রিক্সা চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান৷ স্থানীয় জনগণ ঐ মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসাপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবিতে স্থানান্তর করেন৷ জিবিতে এদিন সন্ধ্যায় প্রতিমা সরকার শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্যাডেল রিক্সা মোটর চালিত রিক্সায় রূপান্তরিত হয়ে রীতিমত ঘাতক রূপ নিতে শুরু করেছে৷ রাজধানী আগরতলায় প্রায়ই মোটর চালিত রিক্সার ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে৷ গত শুক্রবার আরএমএস চৌমুহনীতে একটি মোটর চালিত রিক্সার সাথে সুকটির ধাক্কা লাগে৷ প্রত্যক্ষদর্শীদের মতে, মোটর চালিত রিক্সাটি প্রচন্ড গতিতে ছিল৷ ট্রাফিক পয়েন্টের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ তাতে সুকটির সাথে ধাক্কা লাগে৷ এই ঘটনায় সুকটির চালক বা পায়ে আঘাত পান৷ স্থানীয় জনগণ ঐ সুকটি চালককে উদ্ধার করে হাসপাতালে যাবার ব্যবস্থা করে দেন৷ ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে ঐদিন রিক্সা চালক বেদম মার খাওয়ার হাত থেকে বেঁচে যান৷ শুধু তাই নয়, এধরনের ঘটনা প্রায়ই ঘটে চলেছে৷ কয়েকদিন আগে রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ণ রাস্তায় সকালে এবং দুপুরে দুটি মোটর চালিত রিক্সা দুর্ঘটনার মুখে পড়ে৷ দুটি ঘটনাতেই ঐ মোটর চালিত রিক্সার যাত্রীরা অল্পবিস্তর আঘাত পান৷ প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের এদিকে কোন নজর নেই৷ প্যাডেল রিক্সা মোটর চালিত রিক্সায় রূপান্তর সম্পূর্ণ বেআইনী হলেও রাজ্য সরকার এবিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না৷ উল্টো সরকারের যুক্তি, গরিব রিক্সা চালক মোটর কিনে রিক্সায় লাগালে তাতে কি করণীয় রয়েছে৷ এমনিতেই এই রিক্সাগুলিতে দুর্ঘটনায় কোন বীমা নেই৷ ফলে, দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটলেও কোন ক্ষতিপূরণ মিলবে না৷ কারণ, মোটর চালিত রিক্সা সম্পর্কিত কোন আইন এখনো প্রণয়ন করেনি রাজ্য সরকার৷ সমালোচকদের মতে, গোটা দেশে ত্রিপুরা প্যাডেলচালিত রিক্সা মোটর চালিত রিক্সায় রূপান্তর বিরলতম ঘটনা৷ সারা দেশে কোথাও প্যাডেল চালিত রিক্সায় মোটর লাগানোর আইন নেই৷ কিন্তু রাজ্যে ক্রমাগত বেআইনী কাজ করে চলেছেন রিক্সা চালকরা৷ অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top