News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৫০ ঊর্ধ্ব এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
Image

৫০ ঊর্ধ্ব এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ মার্চ:
৫০ ঊর্ধ্ব এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শাখাইবাড়ি এলাকায়। ধর্মনগর মহকুমার শাখাইবাড়ির এক নং ওয়ার্ডের বাসিন্দা সায়াদ আলীর স্ত্রী নাজিরুল বিবিকে ঘরের পেছনদিকে থাকা কাঁঠাল গাছের নিচে পড়ে থাকতে দেখা যায় বলে জানান মৃত মহিলার কন্যা। তিনি জানান, উনার ছেলে প্রথম বিষয়টির প্রত্যক্ষ করে চিৎকার করে। তখন সাথে সাথে মৃত মহিলার স্বামী, ছেলে এবং মেয়ে ছুটে যায় সেখানে। সেখান থেকে ঘরে তুলে নিয়ে আসে নাজিরুল বিবিকে। সন্দেহ করা হচ্ছে মহিলা কাঁঠাল গাছে ফাঁসি দিয়ে আত্মঘাতী হন।

কারণ মহিলার কন্যা কাছ থেকে জানা যায়, মৃত মহিলার গলায় দড়ি লাগানো ছিল এবং যে স্থান থেকে মহিলার দেহ উদ্ধার করা হয় সেখানে কাঁঠাল গাছের একটি ডাল পড়ে থাকতে দেখা গেছে। তাই সন্দেহ করা হচ্ছে ফাঁসিতে আত্মঘাতী হন মহিলা। ধর্মনগর থানায় খবর দেওয়া হলে থানা থেকে পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হন এবং সেখান থেকে দেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের

আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

‘বুথ চলো অভিযান’-এ জনসংযোগে জোর, চাকমাঘাটে বুথ সভায় উন্নয়নের আশ্বাস মন্ত্রী বিকাশ দেববর্মার

আগরতলা, ১৩ জুন: বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে রাজ্যজুড়ে চলমান ‘বুথ চলো অভিযান’-এর অংশ হিসেবে শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top