News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি মোর্চার উদ্যোগে জনজাতিদের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনাচক্র অনুষ্ঠিত
Image

জনজাতি মোর্চার উদ্যোগে জনজাতিদের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনাচক্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ:
রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে “এম্পাওয়ারিং জনজাতি, এম্পাওয়ারিং ত্রিপুরা” – শীর্ষক এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে জনজাতিদের উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প এবং জনজাতিদের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, বিধায়ক ভগবান দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ জনজাতি নেতৃত্বরা।

এই আলোচনা সভায় দেশের প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প জনসমক্ষে তুলে এনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজ। এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকার দ্বারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানটি রাজ্যস্তরে সম্পন্ন হয়েছে। এটি জেলা স্তরে এবং মন্ডল স্তরে জনজাতি নেতৃত্বদের দ্বারা সম্পূর্ণ করা হবে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top