News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত-বাংলাদেশ সম্পর্কে আশাবাদ দেখছেন উপ দূতাবাসের নয়া প্রথম সচিব
Image

ভারত-বাংলাদেশ সম্পর্কে আশাবাদ দেখছেন উপ দূতাবাসের নয়া প্রথম সচিব

অশোক সেনগুপ্ত
কলকাতা, ১৫ মার্চ (হি.স.): সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে প্রথম সচিব (প্রেস)-এর দায়িত্ব নিয়েছেন তারিকুল ইসলাম ভুঁইয়া ওরফে তারিক চয়ন। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর কয়েক মাস পদটি শূন্য ছিল। পেশায় সাংবাদিক ছিলেন তারিক। তাঁর বিশ্বাস, ভারত-বাংলাদেশ সম্পর্ক আশাবাদের মধ্যেই উন্নীত হবে।

শনিবার নিজস্ব বাসভবনে একান্ত সাক্ষাৎকারে ’১০-এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ (এডুকেশন অ্যান্ড রিসার্চ) তারিক জানান, “কুমিল্লায় ছাত্রজীবনেই লেখালেখির হাতেখড়ি। ২০১২ থেকে তাঁর পুরোদস্তুর সাংবাদিক জীবন। প্রথমে ‘জনকন্ঠ’, তারপর (’১৩-’১৬) ‘বাংলাভিশন’, তার পর বছর দুই ‘কালের কন্ঠ’-র ইংরেজি সংস্করণে, তার পর আরও বছর পাঁচ ‘মানবজমিন’-এ কাজ করেছেন।

জন্ম কুমিল্লায়। আওয়ামি লিগের কট্টর বিরোধী এবং তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনূসের স্নেহভাজন হিসাবে বহু বছর ধরেই পরিচিতি আছে তারিকের। এ প্রসঙ্গে তারিক বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিএনপি-র ছাত্র সংগঠন করতাম। সাংবাদিকতায় আসার পর রাজনীতির সঙ্গে যোগ ছিলো না।”
ডঃ ইউনূসের একাধিক বিদেশসফরে সঙ্গী হয়েছেন তারিক। এ প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, “তিনি ক্ষমতায় আসার পর সুখের পায়রা হয়ে তাঁর সফরসঙ্গী হইনি। পালাবদলের আগে যখন ডঃ ইউনূস নানাভাবে চরম আক্রমণের শিকার হচ্ছিলেন, সেই অবস্থায় ’২৩-এ মালয়েশিয়া এবং ’২৪-এ ফিলিপিন্স তাঁর সফরসঙ্গী হয়েছি। তাঁর একাধিক সাক্ষাৎকার নিয়েছি।”

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন করলে তারিক চয়ন ডঃ ইউনূসের সুরেই বলেন, ”বাংলাদেশের বৃহৎ প্রতিবেশি দেশ ভারত। দু’দেশের সম্পর্ক ভালো আছে, থাকবে। এই সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা কোনওভাবে উপেক্ষা করা যাবে না।” আশাবাদের মধ্যেই উন্নীত হবে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, তারিক চয়নের স্ত্রী ইশরাত তারিককে বাংলাদেশ সরকার সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ করেছে।

—————

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত /

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top