News Flash

Image

গোমতী নদী থেকে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৪ মার্চ: গোমতী নদীতে ভাসমান নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। মেলাঘর পুর নিগমের ৭ নং ওয়ার্ডের চর এলাকায় শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মেলাঘর থানার পুলিশ খবর পেয়ে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে মেলাঘর থানার মেলাঘর পুর নিগমের ৭ নং ওয়ার্ডের চর এলাকার গোমতী নদীতে একটি নবজাতক শিশুর মৃতদেহ ভাসতে থাকে। ওই ঘটনাটি প্রথমে স্থানীয় এক ব্যক্তি প্রত্যক্ষ করতে পেরে খবর দিয়েছেন এলাকাবাসীদের। খবর পেয়ে মুহূর্তের মধ্যেই এলাকাবাসীরা গিয়ে ভিড় জমিয়েছেন। পরে এলাকাবাসী মেলাঘর থানায় খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মেলাঘর থানার পুলিশ ও মেলাঘর পুর পরিষদের এক আধিকারিক। পুলিশ নবজাতক শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠিয়েছে।

তবে স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ কেউ এই নবজাতক শিশুটির পরিচয় জানতে পারেনি। এদিকে, কিভাবে নদীতে এই নবজাতক শিশুটির মৃত্যু হল তা খতিয়ে দেখছে মেলাঘর থানার পুলিশ। পুলিশের ধারণা, মৃত নবজাতক শিশুটির বয়স আনুমানিক ৩-৪ দিন হবে। নদীতে ওই নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top