News Flash

  • Home
  • খেলা
  • ২০২৫ সালের সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ জিতলো ঝাড়খণ্ড
Image

২০২৫ সালের সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ জিতলো ঝাড়খণ্ড

পঞ্চকুলা, ১৩ মার্চ (হি.স.) : বুধবার রাতে পঞ্চকুলায় ১৫-তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫- এর ফাইনালে ঝাড়খণ্ড ৪-৩ শ্যুটআউটে জয়ের মাধ্যমে হরিয়ানাকে পরাজিত করেছে। চ্যাম্পিয়নদের হয়ে প্রমোদনী লাকরা ৪৪ মিনিটে একটি গোল করেন এবং হরিয়ানার হয়ে অধিনায়ক রানী রামপাল ৪২ মিনিটে গোল করেন। চার কোয়ার্টার শেষে দুই দলের খেলা ১-১ সমতায় ছিল।

শ্যুটআউটে রজনী কেরকেত্তা, নিরালি কুজুর, বিনিমা ধন এবং ক্যাপ্টেন আলেবলা রানি টপ্পো গোল করেন। শ্যুটআউটে হরিয়ানার হয়ে পিঙ্কি, আন্নু এবং মনীষা গোল করেন, কিন্তু ঝাড়খণ্ডের গোলরক্ষক অঞ্জলি ভিঞ্জিয়া দুটি গুরুত্বপূর্ণ সেভ করে জয় নিশ্চিত করেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, মিজোরাম মহারাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয়। মিজোরামের হয়ে দেবিকা সেন ৬ মিনিটে প্রথম গোলটি করেন। এরপরই অশ্বিনী কোলেকার মহারাষ্ট্রকে সমতায় ফেরান। ৫৯ মিনিটে মঞ্জু চোরসিয়া ফিল্ড গোল করে মিজোরামকে পদক এনে দেন।

—————

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top