News Flash

  • Home
  • বিদেশ
  • সংখ্যালঘু-আদিবাসীদের লক্ষ্য করে হামলার ৯২টি ঘটনা দাখিল করল ঐক্য পরিষদ
Image

সংখ্যালঘু-আদিবাসীদের লক্ষ্য করে হামলার ৯২টি ঘটনা দাখিল করল ঐক্য পরিষদ

ঢাকা, ১২ মার্চ (হি.স.): ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা এখনও অব্যাহত রয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এই দাবি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে পরিষদ জানিয়েছে, চলতি বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সংখ্যালঘু-আদিবাসীদের টার্গেট করে মোট ৯২টি হিংসার ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যার ঘটনা ১১টি, ধর্ষণের ঘটনা ৩টি, মন্দিরে হামলার ঘটনা ২৫টি, ধর্ম অবমাননার অভিযোগ ১টি, আদিবাসীদের ওপর হামলার ঘটনা ৬টি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা ৩৮টি, চাকরি থেকে অপসারণ ২টি এবং অন্যান্য হামলা ৬টি।

উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর এই পাঁচ মাসে সংখ্যালঘুদের টার্গেট করে হামলার ঘটনা ঘটেছে ২১৮৪টি। এর মধ্যে হত্যার ঘটনা ৩২টি হত্যা, উপাসনালয়ে হামলার ঘটনা ১৩৩টি, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ১৩টি, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ১৯০৬টি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা ৪৭টি, শারীরিক নির্যাতনের ঘটনা ৩৮টি এবং কথিতমতে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতারের ঘটনা ১৫টি। উক্ত ঘটনাসমূহের বিস্তারিত উল্লেখ করে গত ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ও ৩০ জানুয়ারি, ২০২৫ সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হয়েছিল।

গত ৯ মার্চ রাতে ঢাকার সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে নির্মমভাবে হত্যা করে স্বর্ণ লুটের ঘটনাস্থল অতি সম্প্রতি পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের নেতৃত্বে এক প্রতিনিধি দল।

নেতৃবৃন্দ হত্যাকান্ডের শিকার দিলীপ দাসের স্ত্রী ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপারের (ডিবি) সাথে দেখা করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিতের আহবান জানায় নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিনিধিদল আশুলিয়া বাঁশবাড়ি থানাস্থ সন্তোষ ঠাকুরের বাড়ির জায়গা-জমি জনৈক জাহাঙ্গীর আলম কর্তৃক অবৈধভাবে দখলে রাখার ঘটনাস্থলও পরিদর্শন করেন।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top