News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক পাস দিয়ে বাস-ট্রাকে সংঘর্ষ অল্পেতে রক্ষা
Image

বাইক পাস দিয়ে বাস-ট্রাকে সংঘর্ষ অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ ক্যাম্পের বাজারে একটি বাইককে রাস্তায় জায়গা দিতে গিয়ে ট্রাকের সাথে

বাস-ট্রাকে সংঘর্ষ৷
বাস-ট্রাকে সংঘর্ষ৷

মুখোমুখি সংঘর্ষ হয় সুকলবাসের৷ সোমবার দুপুরে টিআর০১-এফ-৩৪০৭ নম্বরের ভারতীয় বিদ্যাভবন সুকলের বাসের সাথে টিআরএল-২০১৬ নম্বরের ট্রাকের সংঘর্ষ হয়৷ তাতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক চালক সেখান থেকে পালিয়ে গেছে৷ এডি নগর থানার পুলিশ দুটি গাড়ি আটক করে থানায় নিয়ে গেছে৷ তবে, এই দূর্ঘটনায় কেউ আহত হননি৷

দূর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ নভেম্বর৷৷ পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি৷ আহত ব্যক্তি বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে৷ আজ দুপুর ১২ টা নাগাদ৷ ঘটনায় জানা যায় মুঙ্গিয়াকামী এলাকার অমূল্য দেববর্মা(৬০) মদমত্ত অবস্থায় নিজের বাইসাইকেল দিয়ে জাতীয় সড়ক ধরে যাচ্ছিল এবং অপরদিকে রাস্তার পাশেই একটি কেন্টার গাড়িয়ে দাঁড়িয়ে ছিল রাস্তার মধ্যে৷ মদমত্ত ব্যক্তি ডাউন নামতে চাইলে সাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় থামিয়ে থাকা গাড়িতে গিয়ে সজোরে ধাক্কা খায়৷ তার মাথায় প্রচন্ড আঘাত লাগে৷  প্রচুর রক্তক্ষরণ হয় সঙ্গে সঙ্গে মুঙ্গিয়াকামী  থানার পুলিশ তাকে তেলিয়ামুড়া  গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত  চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বুঝে তাকে জিবিতে রেফার করে দেয়৷ বর্তমানে তার চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top