News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলা ও খোয়াই কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আজ
Image

বড়জলা ও খোয়াই কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ গুরুত্বহীন হলেও রাজ্যের দুটি আসনে উপনির্বাচনে ফলাফল নিয়ে উৎসাহে ঘাটতি

উমাকান্ত একাডেমিতে ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখেন রিটার্নিং অফিসার৷ ছবি নিজস্ব৷
উমাকান্ত একাডেমিতে ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখেন রিটার্নিং অফিসার৷ ছবি নিজস্ব৷

নেই৷ বড়জলা এবং খোয়াই দুটি আসনে ফলাফল যাই হোক সরকার বদলের কোন সম্ভাবনা নেই৷ মঙ্গলবার এই দুটি আসনে ফলাফল ঘোষণা হবে৷ সেই মোতাবেক সকাল থেকেই গণনা শুরু হবে৷ ধারণা করা যাচ্ছে, দুপুর হওয়ার আগেই গণনা সম্পন্ন হয়ে যাবে৷ সাথেই ঘোষিত হবে ফলাফল৷
এই উপনির্বাচনকে ঘিরে সবকটি রাজনৈতিক দল নিজেদেরকে শীর্ষ স্থানে বসিয়ে রেখেছে৷ বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূল ও বিজেপির দাবি, এই দুটি আসনে জনগণ পরিবর্তনের প্রশ্ণে মত দিয়েছেন৷ ব্যতিক্রমী ধারণা কেবল কংগ্রেসের৷ নির্বাচনের দিনই ভোটগ্রহণ পর্ব শেষে পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা অকপটে দাবি করেন, বড়জলা এবং খোয়াই বিধানসভা আসনে উপনির্বাচনে সিপিএম জয়ী হবে এবং কংগ্রেস দ্বিতীয় স্থানে অবস্থান করবে৷
নির্বাচনী জনসভায় সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করে বলেছিলেন, দুটি আসনে উপনির্বাচনে ফলাফলের নিরিখে সরকার বদলের কোন সম্ভাবনা না থাকলেও নীতির প্রশ্ণে মানুষ কাকে সমর্থন করছে সেটা স্পষ্ট হয়ে যাবে৷ ফলে, লড়াইয়ের ময়দানে বিজেপির বিরুদ্ধে যেখানে কংগ্রেস-সিপিএম এমনকি তৃণমূলও সামিল হয়েছে, সেখানে ভোটগ্রহণ শেষে পিসিসি সভাপতির ভবিষ্যৎবাণী কতটা মিলবে তা মঙ্গলবার দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে৷
আগামীকাল ভোট গণনাকে ঘিরে সোমবার নির্বাচন কমিশনের তরফে সব রকমের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে৷ সোমবার পশ্চিম জেলা রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী ভোট গণনা কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখেন৷ পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের সাথেও ভোট গণনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন৷ এদিকে, খোয়াই মহকুমা শাসকের কার্যালয়েও ভোট গণনা কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ খোয়াই জেলা রিটার্নিং অফিসার তথা খোয়াই মহকুমা শাসক প্রসূন দে’ও ভোট গণনার সমস্ত প্রস্তুতি এদিন সরেজমিনে খতিয়ে দেখেন৷ নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও খতিয়ে দেখেছেন তিনি৷
এদিকে, রাজনৈতিক দলগুলি ফলাফল ঘোষণার অধীর আগ্রহে অপেক্ষা করছে৷ কারণ, গুরুত্বহীন হলেও দুটি আসনে উপনির্বাচনের ফলাফল নিয়ে সব শিবিরই চিন্তিত৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে দুটি আসনে উপনির্বাচনের ফলাফল রাজ্য রাজনীতির দীশা নির্দেশ করবে বলেই ধারণা রাজনৈতিক মহলের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top