News Flash

  • Home
  • Uncategorized
  • চড়া সুদে দুই কোটি টাকা নিয়ে প্রতারণা, উদয়পুরে ধৃত ব্যবসায়ী
Image

চড়া সুদে দুই কোটি টাকা নিয়ে প্রতারণা, উদয়পুরে ধৃত ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ নভেম্বর৷৷ চড়া সুদে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা

আটক সমর দেবনাথ৷ ছবি নিজস্ব৷
আটক সমর দেবনাথ৷ ছবি নিজস্ব৷

হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনা উদয়পুরে৷ পাওনাদাররা ঐ যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা মন্দির নগরীতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ পালাটানার বাসিন্দা সমর দেবনাথ উদয়পুরে আর কে পুর থানার পাশেই মেসার্স এনথাম নামে একটি দোকান খুলেন৷ দোকানে সুপার স্টকিস্ট হিসাবে রাখা হয় বিভিন্ন সামগ্রী৷ প্রায় দেড় বছর ধরে এই ব্যবসা চলছে৷ তারই মধ্যে সমর দেবনাথ চড়া সুদে বাজার থেকে টাকা সংগ্রহ করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে৷ যাদের কাছ থেকে সুদে টাকা নিয়েছেন তাদের অনেককেই চড়া সুদ দিয়েছেন৷ তাতে অন্যান্য ব্যবসায়ীরাও তার কাছে চড়া সুদে টাকা খাটান৷
এরই মধ্যে প্রায় দুই কোটি টাকা নিয়ে আর কাউকেই সুদ কিংবা আসল মিটিয়ে দেওয়ার কোন উদ্যোগ নেয়নি ঐ প্রতারক৷ বিভিন্ন ভাবে তার সাথে যোগাযোগ করলে সে খুব শীঘ্রই টাকা দিয়ে দেবে বলে জানায়৷ কিন্তু, কোন কাজ হয়নি৷ কিছুদিন পর সে পালিয়ে আত্মগোপন করে৷ বহু জায়গায় খোঁজ করেও তার কোন হদিশ নেই৷ এদিকে কয়েকদিন আগে সমর দেবনাথ বাড়িতে ফিরে আসে এবং দোকানে বসেন৷ আজ দোকান খুলতেই পাওনাদাররা দোকানে হাজির হন৷ সমরকে টাকার জন্য চাপ দিতে থাকেন৷ কোন সদুত্তর না পেয়ে পাওনাদাররা তাকে উত্তম মধ্যম দেয়৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় আর কে পুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ পাওনাদারদের কাছ উদ্ধার করে সমরকে থানায় নিয়ে যায়৷ এই ব্যাপারে আর কে পুর থানায় একটি মামলা করা হবে বলে জানা গিয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top