News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বামীর পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা পুলিশ কনস্টেবল স্ত্রীর
Image

স্বামীর পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা পুলিশ কনস্টেবল স্ত্রীর

আগরতলা, ১০ মার্চ: স্বামীর পরকীয়ার জেরে বিষাক্ত ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পুলিশ কনস্টেবল স্ত্রী। পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। ওই ঘটনায় গোটা উদয়পুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, ঘটনাস্থলে ছুটে গিয়েছে আর কে পুর থানার পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে পুলিশ কনস্টেবল অনুপমা চক্রবর্তী ডিউটি সেরে কয়লার মাঠস্থিত তার বাড়িতে গিয়েছিলেন। ঠিক সেই সময় তার স্বামী দীপঙ্কর চক্রবর্তীকে অন্য মহিলার সাথে এক বিছানায় দেখতে পায়। এই ঘটনা দেখে আর মাথা ঠিক রাখতে পারিনি উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক দীপঙ্কর চক্রবর্তীর স্ত্রী অনুপমা দেবী। অভিমানে ঘরে রাখা পুরনো ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। ঘটনা জানাজানি হবার ভয়ে গোপনে স্ত্রীকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় দীপঙ্কর চক্রবর্তী। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি রাখা হয়। খবর পেয়ে এদিকে হাসপাতালে ছুটে গিয়েছে উদয়পুর মহিলা থানার পুলিশও।

এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অভিষেক বর্মন এই ঘটনা সম্পর্কে সাংবাদিকদের স্পষ্টিকরণ দেন। তিনি জানান, দিপালী চক্রবর্তী অজানা অসংখ্য বিষাক্ত পদার্থ একসাথে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top