News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের ইন্দোরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, নিয়ন্ত্রণে আনল পুলিশ
Image

মধ্যপ্রদেশের ইন্দোরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, নিয়ন্ত্রণে আনল পুলিশ

ইন্দোর, ১০ মার্চ (হি.স.): দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মধ্যপ্রদেশের ইন্দোরে। রবিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের পর উদযাপনের সময়ই ইন্দোরের মহৌতে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে; বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানো এবং ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি, গ্রামীণ) নিমিষ আগরওয়াল বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে টিম ইন্ডিয়ার বিজয় উদযাপনের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমি সকলকে বলতে চাই, কেউ আইনশৃঙ্খলা নিজের হাতে নেওয়ার চেষ্টা করবেন না। সম্পূর্ণ তদন্ত সম্পন্ন হবে এবং এর সঙ্গে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এতে কিছু মানুষ আহত হয়েছে।”

ইন্দোরের পুলিশ সুপার (গ্রামীণ) হিতিকা ভাসাল বলেন, “এখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এবং কিছু হিংসার ঘটনা ঘটেছে। ঘটনাটি টিম ইন্ডিয়ার জয়ের পর ঘটেছে। আতশবাজি ফাটানোর ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ঘটনাটি তদন্ত করা হবে এবং এই বিষয়ে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা কালেক্টর আশিস সিং বলেন, “এখানে শান্তি বিরাজ করছে; কোথাও কোনও সমস্যা নেই। তাই, আপনাদের (সংবাদ মাধ্যম) মাধ্যমে, আমি সকলের কাছে ধৈর্য ধরে থাকার আবেদন জানাচ্ছি। কোনও ধরণের ভুয়ো খবরে মনোযোগ দেবেন না এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

—————

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top