নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার সাঁতচাঁদ ব্লকের সিন্ধুক পাথর এডিসি ভিলেজের একটি আসনের উপনির্বাচনের ফলাফল আজ ঘোষিত হয়েছে৷ এই আসনে কংগ্রেস প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থীকে পরাজিত করেছেন৷ সিন্ধুক পাথর এডিসি ভিলেজের ৪নং ওয়ার্ডের ৬নং আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ আজ ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয়৷ এই আসনে কংগ্রেস প্রার্থী কালা মগ জয়ী হয়েছেন৷ তিনি পেয়েছেন ১৮৮ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সিপিআইএম প্রার্থী অজয় মগ পেয়েছেন ১৭০ ভোট৷ অর্থাৎ কংগ্রেস প্রার্থী কালা মগ ১৮ ভোটের ব্যবধানে সিপিআইএম প্রার্থীকে পরাজিত করেছেন৷ এই আসনে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ২টি ভোট৷ কংগ্রেস প্রার্থীর জয়ে এলাকার কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সিন্ধুক পাথর এডিসি ভিলেজের একটি আসনে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ঐ এলাকার বিজয়ী প্রার্থী এবং জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ এলাকায় জনগণের আশা আকাঙ্খা পূরণে জয়ী প্রার্থী মনোনিবেশ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷
এডিসি ভিলেজ ঃ সিন্ধুকপাথরে কংগ্রেস, রাজঘাটে সিপিএম প্রার্থী জয়ী উপনির্বাচনে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















