News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিককে পিটিয়ে হত্যা, জামাই জখম শাশুড়ির অস্ত্রের আঘাতে
Image

শ্রমিককে পিটিয়ে হত্যা, জামাই জখম শাশুড়ির অস্ত্রের আঘাতে

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ রবিবার রাতে অর্ধমৃত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে দমকল বাহিনী জিবি হাসপাতালে ভর্তি করে৷ আজ সকালে তার মৃত্যু হয়েছে৷ জানা গেছে, রবিবার রাত ৮টা নাগাদ মিষ্টির দোকানের কারিগর তপন রায় (৪২)কে অর্ধমৃত অবস্থায় গান্ধীঘাট এলাকায় উদ্ধার করে দমকল বাহিনী৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ খবর দেওয়া হয় তার পরিবারের সদস্যদের৷ সোমবার সকালে তপন রায় মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, মিষ্টির দোকানের মালিক কমল পাল এই ঘটনার জন্য দায়ী৷ জানা গেছে, মালিকের কাছে প্রচুর টাকা পাওনা ছিল তপন রায়ের৷ বিদ্যাসাগর বাজারে কমল পালের মিষ্টির দোকান৷ ঐ দোকানেই কারিগর হিসেবে কাজ করতেন তপন রায়৷ টাকা নিয়েই ঝামেলা শুরু হয়৷ অভিযোগ, এর জন্যই তাকে হত্যার উদ্দেশ্যেই বেদম মারধর করা হয়েছে৷ তপন রায়ের পরিবারের সদস্যরা পশ্চিম থানায় মিষ্টির দোকানের মালিক কমল পালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷ খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন সংবাদ নেই৷
রামনগরে শাশুড়ির ধারালো অস্ত্রের আঘাতে জখম হল জামাই৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত জামাইয়ের নাম রতন সাহা৷ পেশায় রিক্সা চালক৷ বাড়ি হাঁপানিয়া এলাকায়৷ রামনগর চার নম্বর রোডে পূর্ণিমা দেব নামে এক যুবতীকে বিয়ে করেছিল রতন সাহা৷ বিয়ের কিছুদিন পরই স্বামীকে ছেড়ে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে অপর এক যুবকের সঙ্গে পালিয়ে যায় পূর্ণিমা৷ তাকে খঁুজে পাওয়া যাচ্ছিল না৷ গত ১৫ দিন ধরে পূর্ণিমা তার মার কাছে অবস্থান করছে বলে খবর পায় রতন সাহা৷ সে খবরের ভিত্তিতে রামনগর চার নম্বর রোডে শ্বশুর বাড়িতে যায় ঐ ব্যক্তি৷ শাশুড়ি কৃষ্ণা দেবের সঙ্গে বিষয়টি নিয়ে বেশ বাকবিতন্ডা হয়৷ বাকবিতন্ডার জেরেই জামাইবাবাজিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত শাশুড়ি৷ তাতে শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়৷ রক্তাক্ত অবস্থায় তাকে জিবি হ াসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top