News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির সমাবেশকে ঘিরে রাজ্যে জনউচ্ছ্বাস পরিলক্ষিত
Image

বিজেপির সমাবেশকে ঘিরে রাজ্যে জনউচ্ছ্বাস পরিলক্ষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ:
স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির সমাবেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থান থেকে অগণিত মানুষ সমবেত হয়েছে রবিবার। স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে রবিবার বিজেপির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারা রাজ্য থেকে বিজেপির নেতাকর্মী সমর্থকরা সমাবেশে যোগদান করেন। গাড়ি ট্রেন বোঝাই করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকদের সকাল থেকেই সমাবেশের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। আগরতলা শহরে মিছিল করে তারা স্বামী বিবেকানন্দ ময়দানে এসে হাজির হন। বিজেপির মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই রাজধানী আগরতলা শহরে ব্যাপক ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। সকাল থেকেই গোটা শহর বিজেপির দখলে ছিল। স্লোগানের স্লোগানে মুখরিত দলীয় কর্মী সমর্থকরা ময়দানে সমবেত হন এদিন। কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।

Releated Posts

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top