News Flash

  • Home
  • Uncategorized
  • কানপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা : মৃত বেড়ে ১৪৫
Image

কানপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা : মৃত বেড়ে ১৪৫

accidentকানপুর, ২১ নভেম্বর (হি.স.): কানপুরে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫| এখনও পর‌্যন্ত ১২৩ জনকে শণাক্ত করা গিয়েছে| গুরুতর জখম বহু যাত্রী| বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে| ইন্দোর-পাটনা রাজেন্দ্রনগর এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
ডিরেক্টর জেনারেল, উত্তরপ্রদেশ পুলিশ জাভেদ আহমেদ জানিয়েছেন, রেল দুর্ঘটনায় এখনও পর‌্যন্ত ১৪৫ জনের মৃতু্য হয়েছে| মৃতদের মধ্যে ১২৩ জনকে শণাক্ত করা গিয়েছে| রবিবার ভোররাতে কানপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পুখরায়াঁর লেভেল ক্রসিং পার হওয়ার মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়ে ইন্দোর-পাটনা রাজেন্দ্রনগর এক্সপ্রেস| দুর্ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও, সোমবার সকালেও উদ্ধারকাজ শেষ করা সম্ভব হয়নি|
সোমবার সকালে উদ্ধারকাজে যোগ দিয়েছেন প্রায় একশো সেনাকর্মী, পুলিশ এবং বিপর‌্যয় মোকাবিলা বাহিনী| উদ্ধারকার‌্য শুরু হওয়ার পর বহু সময় কেটে গেলেও, এখনও খোঁজ নেই বহু যাত্রীর| নিখোঁজ যাত্রী রাজমণি তিওয়ারির দাদা রামানন্দ তিওয়ারি জানিয়েছেন, ‘এখনও ভাইয়ের খোঁজ পাইনি|’ ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, গত ৬ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা| বিশ্বের মধ্যে চতুর্থ ভয়াবহ|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top