News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওবিসি মোর্চার পেঁচারথল মন্ডল সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

ওবিসি মোর্চার পেঁচারথল মন্ডল সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের ভূমিকায় ক্ষোভ

পেঁচারথল, ৫ মার্চ : ওবিসি মোর্চার পেঁচারথল মন্ডল সভাপতি নারায়ণ নাথের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন দরিদ্র পরিবারের গৃহবধূ। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দলীয় পেচারথল মন্ডল ওবিসি মোর্চার মন্ডল সভাপতি নারায়ণ নাথ কর্তৃক শ্লীলতাহানির শিকার হন দরিদ্র পরিবারের এক গৃহবধূ। ঘটনাটি ঘটে উওর জেলার কাঞ্চনপুর থানাধীন শিবনগর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় যে, উওর জেলার কাঞ্চনপুর থানাধীন শিবনগর জনজাতি অধ্যুষিত এলাকার উওর জয়ন্তী পুর তিন নং ওয়ার্ডের বাসিন্দা কাজল নাথ(৪২)। স্বামী যুগল নাথ অভিযোগ করে জানায় একই এলাকার বাসিন্দা তথা পেচারথল মন্ডলের ওবিসি মোর্চার সভাপতি নারায়ণ নাথ, পিতা বারীন্দ্র নাথ বিগত ২১শে ফেব্রুয়ারী রাএি আনুমানিক আটটা নাগাদ গরু খোঁজার অছিলায় ওর বাড়িতে এসে কাজলের উপর ঝাপটে পড়ে এবং শারীরিকভাবে নির্যাতন সহ শ্লীলতাহানি করে। কাজলের শরীরের শাড়ি সহ ব্লাউজ টেনে হিছড়ে ছিড়ে ফেলে প্রায় অর্ধ উলঙ্গ করে ফেলে। তৎক্ষনাৎ কাজল নিজের ইজ্জত বাঁচাতে চিৎকার করলে ছুটে আসে ওর দুই পুএ যোগেশ নাথ, রিপন নাথ সহ ওদের বয়স্কা দাদু অর্জুন নাথ।

নির্যাতিতা কাজল জানায় তাকে বাচাতে ছুটে আসা দুই পুএ সহ দাদুকে মারধোর করে অভিযুক্ত ওবিসি মোর্চার মন্ডল সভাপতি। এমতাবস্থায় নিজেকে নির্দোষ প্রমান করতে চিৎকার করলে ছুটে আসে অভিযুক্ত নারায়ণ নাথ এর নিকটাত্মীয়রা।

নির্যাতিতা কাজল জানায় অভিযুক্ত নারায়নের চিৎকার শুনে ছুটে আসা অভিযুক্ত সহ নিকটাত্মীয়রা এসে কাজল সহ ওর দুই পুএ এ এবং বয়স্কা দাদুকে মারধোর করে।নির্যাতিতা কাজল জানায় অভিযুক্ত নারায়ণ কাজলকে বিগত বেশ কিছু দিন যাবৎ কুপ্রস্তাব দিয়ে চললেও কাজল পাওা না দেওয়াতে ওকে শারিরীকভাবে শ্লীলতাহানি করে অভিযুক্ত নারায়ণ। পরবর্তীতে পরদিন ২২শে ফেব্রুয়ারীতে অভিযুক্ত নারায়ণ সহ সাত জনের বিরুদ্ধে কাঞ্চনপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা মহিলা কাজল নাথ।

কিন্ত আশ্চর্যের বিষয় হলো,উক্ত ন্যাক্কারজনক ঘটনার প্রায় দশদিন অতিবাহিত হলেও কাঞ্চনপুর থানার পুলিশ অভিযুক্ত নারায়ণ সহ সহযোগীদের গ্রেফতার করতে কোন উদ্যোগ গ্রহন করেনি। কাঞ্চনপুর পুলিশের মদতে অভিযুক্তরা নির্বিঘ্নে ঘুড়ে বেড়াচ্ছে প্রকাশ্য দিবালোকে।নির্যাতিতা কাজল অভিযোগ করে জানায় অভিযুক্তদের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় লিখিত মামলা করাতে প্রধান অভিযুক্ত নারায়ণ এর ভগ্নিপতি নাকি কাজল কে মামলা তুলে নিতে প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ।এমতাবস্থায় এক প্রকারের নিরাশ হয়ে নির্যাতিতা মহিলা শ্লীলতাহানির স্বীকার হয়েও কাঞ্চনপুর থানার পুলিশের সহায়তা না পেয়ে দারস্থ হয় স্থানীয় সংবাদ মাধ্যমের নিকট। প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দিক। এটাই দাবি স্থানীয়দের।

Releated Posts

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top