News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফাঁসিতে ঝুলন্ত উপজাতি গৃহবধূর মৃতদেহ উদ্ধার, সঙ্গে বিষপানে গুরুতর আহত অবস্থায় উদ্ধার নাবালক পুত্র
Image

ফাঁসিতে ঝুলন্ত উপজাতি গৃহবধূর মৃতদেহ উদ্ধার, সঙ্গে বিষপানে গুরুতর আহত অবস্থায় উদ্ধার নাবালক পুত্র

তেলিয়ামুড়া, ৫ মার্চ : ফাঁসিতে ঝুলন্ত উপজাতি গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে এবং ছেলে অ্যাসিড পানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পেছনে বড় ধরনের কোন রহস্য রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফাঁসিতে গৃহবধূর মৃত্যু এবং নাবালক ছেলের অ্যসিড পানের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানাধীন হলুদিয়া এডিসি ভিলেজের ছনবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে। মুঙ্গিয়াকামি থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার গৌতম দেববর্মা জানান, নিজ ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ছিল ছনবাড়ি এলাকার বাসিন্দা সুরেন্দ্র দেববর্মার সহধর্মিনী ছেরেংতি দেববর্মা। মায়ের সঙ্গে একই ঘরে অ্যাসিড পান করেছিল ১৪ বছরের নাবালক ছেলে। পরে দুজনকেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত নাবালক ছেলেটিকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে গৃহবধূর মৃত্যু এবং নাবালক ছেলের অ্যাসিড পানের ঘটনার আসল রহস্য উন্মোচনের জন্য মুঙ্গিয়াকামী থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। আজ ময়নাতদন্তের পর গৃহবধূর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top