News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসের নিশানা বিজেপি ও সিপিআইএম! সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ কংগ্রেস নেতৃত্বের
Image

কংগ্রেসের নিশানা বিজেপি ও সিপিআইএম! সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ কংগ্রেস নেতৃত্বের

আগরতলা, ৪ মার্চ : বর্তমান সরকার বিভিন্ন দপ্তরে দুর্নীতি করছে। পূর্বতন সরকারের ক্ষেত্রেও বহুবার দুর্নীতি ও নিগো বাণিজ্যের অভিযোগ উঠেছিল। আজ প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

এদিন, প্রবীর চক্রবর্তী রাজ্যের চাকরির পরিস্থিতি নিয়ে কড়া প্রশ্ন তোলেন। তিনি বলেন, ৩৭৮টি চাকরি চলে গেছে বাইরের রাজ্যের বেকারদের হাতে। এই রাজ্যের বেকারদের কি হবে,এই প্রশ্ন তুলেন তিনি। সাথে তিনি আরো প্রশ্ন করেন, লেনদেন অথবা বিভিন্ন প্রক্রিয়ায় বহিরাজ্যের বেকাররা রাজ্য সরকারের চাকরি পেলে রাজ্যের বেকাররা কোথায় যাবে?

এছাড়াও, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাত্রদের টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস মুখপাত্র।

বর্তমান শাসক দল এবং পূর্বতন শাসকদের বিরুদ্ধে দুর্নীতি ও নিগো বাণিজ্যের অভিযোগ তুলে প্রবীর চক্রবর্তী বলেন, বর্তমান সরকার বিভিন্ন দপ্তরে দুর্নীতি করছে। পূর্বতন সরকারের ক্ষেত্রেও বহুবার দুর্নীতি ও নিগো বাণিজ্যের অভিযোগ উঠেছিল।

এছাড়াও, কংগ্রেসের আগামী ১১ মার্চের কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করেন তিনি।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top