News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে রেল পরিষেবার উন্নয়নকল্পে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মন্ত্রী সুশান্ত চৌধুরীর, দেখা করেছেন অনুরাগ ঠাকুরের সাথেও
Image

রাজ্যে রেল পরিষেবার উন্নয়নকল্পে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মন্ত্রী সুশান্ত চৌধুরীর, দেখা করেছেন অনুরাগ ঠাকুরের সাথেও

আগরতলা, ৩ মার্চ : রাজ্যে রেল পরিষেবার আরও উন্নয়নকল্পে আজ নয়াদিল্লীতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এইদিনের সাক্ষাৎ সম্পর্কে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ত্রিপুরা রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পৃক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে অবগত করিয়ে সেগুলোর সমাধানের জন্য উনার হস্তক্ষেপ ও প্রয়োজনীয় সাহায্য কামনা করে উনার হাতে একটি পত্র তুলে দিয়েছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী উত্থাপিত বিষয়গুলো খুবই ধৈর্য ও আন্তরিকতার সাথে শুনেন এবং সেগুলোর গুরুত্ব অনুধাবন করে শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন বলেও জানিয়েছেন তিনি। এদিনের সাক্ষাৎ পর্বে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে ছিলেন পরিবহন দপ্তরের সচিব ও ট্রান্সপোর্ট কমিশনার।

এদিকে, দিল্লি সফরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে দেখা করেছেন তিনি। এদিনের এই সৌজন্যমূলক সাক্ষাৎকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আলোচনা হয়েছে ত্রিপুরা এবং হিমাচল প্রদেশের মধ্যে সম্পর্ককে আরো সুদৃঢ় করার বিষয়ে।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top