News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা-মুম্বাই রুটে সরাসরি বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের পর্যটন মন্ত্রীর আলোচনা
Image

আগরতলা-মুম্বাই রুটে সরাসরি বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের পর্যটন মন্ত্রীর আলোচনা

আগরতলা, ৩ মার্চ: আজ নয়াদিল্লীতে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু’র সাথে সাক্ষাৎ করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাক্ষাতে রাজ্যের বিমানের যাত্রীদের স্বার্থে একগুচ্ছ দাবি উত্থাপন করেন তিনি।

এই দাবির মধ্যে রয়েছে আগরতলা থেকে মুম্বাই রুটে সরাসরি বিমান পরিষেবা চালু, আগরতলা-নয়াদিল্লী রুটে বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধি এবং আগরতলার এমবিবি বিমানবন্দরকে অতি শীঘ্রই আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব।

বিমান ভাড়া নিয়ন্ত্রণে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সুশান্ত চৌধুরী বলেন, “রাজ্যের বিমানযাত্রীদের আর্থিক বোঝা কমানোর জন্য আকাশছোঁয়া বিমান ভাড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া জরুরি।” এছাড়াও, আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে নতুন বিমান পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানান রাজ্যের পর্যটন মন্ত্রী।

এছাড়া, কেন্দ্রীয় মন্ত্রী শীঘ্রই দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দর পরিদর্শনে আসবেন বলে জানান। বিমান ভাড়ার একটি মাপকাঠি ও সীমারেখা সংক্রান্ত নীতি-নির্দেশিকা বাস্তবায়নের বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাসও প্রদান করেন তিনি।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top