News Flash

  • Home
  • Uncategorized
  • একনজরে ভারতের ইতিহাসে ভয়ঙ্করতম পাঁচ রেল দুর্ঘটনা
Image

একনজরে ভারতের ইতিহাসে ভয়ঙ্করতম পাঁচ রেল দুর্ঘটনা

৬ জুন, ১৯৮১, বিহার রেল দুর্ঘটনা, মৃতের সংখ্যা ৮০০:
ভারতীয় রেলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে ভয়ানকত দুর্ঘটনা। বিহারের শহরসায় একটি প্যাসেঞ্জার ট্রেন পরে যায় বাঘমতী নদীর জলে। কেউ বলে সাইক্লোনের জন্য, কেউ বলে বন্যার জন্য, কেউ বলে চালকের ভুলেই সেদিন নদীতে পড়েছিল ট্রেন।
২০ আগস্ট, ১৯৯৫, ফিরোজাবাদ ট্রেন দুর্ঘটনা, মৃতের সংখ্যা ৩৫৮ :
ফিরাজাবাদের কাছে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস ও কালিন্দি এক্সপ্রেসে ধাক্কা লাগে। যাত্রীবাহি পুরুষোত্তম এক্সপ্রেসে পেছন থেকে এসে ধাক্কা মারে অন্য ট্রেন। প্রাণ যায় ৩৫৮ জনের। বলা হয়, একটি গরুকে ধাক্কা মেরে কালিন্দি এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ায় এই ঘটনা ঘটেছিল।
২ আগস্ট, ১৯৯৯, গাইসল দুর্ঘটনা, মৃতের সংখ্যা ২৬৮ :
ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য দুর্ঘটনা। সারা দেশকে একেবারেই শোকে স্তব্ধ করে দিয়েছিল এই ঘটনা। ব্রহ্মপুত্র মেলে ছিলেন ভারতীয় সেনাকর্মীরা। গাইসলে স্টেশনে দাঁড়িয়ে ছিল আওয়াধ আসাম এক্সপ্রেস। সিগনালিংয়ের ভুলে হঠাৎই পিছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে সজোরে ধাক্কা মারে ব্রহ্মপুত্র মেল। ট্রেনে ভিতর থেকেই যাত্রীরা ছিটকে পড়েন কয়েশো মিটার দূরে। ধাক্কার তীব্রতার আকাশে উঠে যায় ব্রহ্মপুত্র মেলের ইঞ্জিন বগি।
২৬ মে, ১৯৯৮, খান্না দুর্ঘটনা, মৃতের সংখ্যা ২১২ :
শিয়ালদা–জম্মু তাওয়াই এক্সপ্রেস সরাসরি ধাক্কা মারে গোল্ডেন টেম্পল এক্সপ্রেসে। আগেই রেল ট্র্যাকের দুর্ঘটনায় বেলাইন হয়ে পড়েছিল গোল্ডেন টেম্পল এক্সপ্রেস। পিছন থেকে তখন ধাক্কা মারে জম্মু তাওয়াই এক্সপ্রেস। ঘটনায় প্রাণ যায় ২১২ জনের।
২৮ মে, ২০১০, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা, মৃতের সংখ্যা ১৭০ :
ভারতে মাওবাদীদের ঘটানো ঘৃণ্য হামলা গুলির মধ্যে এটি সবচেয়ে ভয়ঙ্কর। হওড়া কুর্লা লোকমান্য তিলক জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে পশ্চিম মেদিনীপুরের রাত দেড়টা নাগাদ হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫০–র বেশী মানুষের।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top