News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচারকালে জিআরপি-র হাতে গাঁজা সহ গ্রেফতার দুই মহিলা
Image

পাচারকালে জিআরপি-র হাতে গাঁজা সহ গ্রেফতার দুই মহিলা

আগরতলা, ৩ মার্চ: গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ২১ কেজি ৬৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে বহিঃরাজ্যের দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা হবে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।

ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন দিয়ে পাচারকারীরা গাঁজা পাচার করতে আসবে। সেই খবরের ভিত্তিতে রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। ওই সময় সন্দেহভাজন দুই মহিলাকে আটক করে পুলিশ। তল্লাশি করে তাঁর কাছ থেকে ২১ কেজি ৬৫ গ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, ধৃত বিহারের বাসিন্দা সুনিতা দেবী (৪৮) এবং রিতা দেবী (৩৫)। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি।

Releated Posts

ত্রিপুরায় স্টার্টআপে বড় উদ্যোগ, চালু টি-রাইজ পোর্টালইতিমধ্যেই ২ কোটি ৭২ লক্ষ টাকার আর্থিক সহায়তা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় নতুন উদ্যোগ ও উদ্ভাবনী ব্যবসাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলার…

ByByReshmi Debnath Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top