News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমানী হত্যা মামলায় গ্রেফতার এক অভিযুক্ত, ধৃতের মৃত্যুদণ্ড চাইল পরিবার
Image

হিমানী হত্যা মামলায় গ্রেফতার এক অভিযুক্ত, ধৃতের মৃত্যুদণ্ড চাইল পরিবার

রোহতক, ৩ মার্চ (হি.স.): হরিয়ানার রোহতকে মহিলা কংগ্রেস কর্মী হিমানী নারওয়ালকে হত্যা মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ও পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি হরিয়ানা পুলিশ। শুধু সোমবার সকালে হরিয়ানা পুলিশ জানিয়েছে, মহিলা কংগ্রেস কর্মী হিমানী নারওয়াল হত্যা মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত অভিযুক্তের মৃত্যুদণ্ড চাইছে হিমানীর পরিবার। হিমানি নারওয়ালের ভাই যতীন বলেছেন, “একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, মিডিয়ায় অনেক গুজব ছড়ানো হচ্ছে… আমরা বিচার পাব, আমরা এখনও জানি না কে সেই অভিযুক্ত; পুলিশ আমাদের কোনও তথ্য দেয়নি। আমরা অভিযুক্তের মৃত্যুদণ্ড চাই।”

উল্লেখ্য, গত শনিবার সকালে রোহতক জেলার সাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি স্যুটকেসে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। তরুণীর হাতে মেহেন্দি লেগেছিল, মনে করা হচ্ছে সম্প্রতি তিনি কোনও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ২০২৩ সালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় সেই যাত্রায় অংশ নিয়েছিলেন ২২ বছর বয়সী হিমানী।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top