নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রবিবার তিনি বলেন, উত্তরপ্রদেশের কানপুরের কাছে ইন্দোর-পটনা এক্সপ্রেস দুর্ঘটনায় এত মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় ভীষণভাবে ব্যথিত।মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন এই মানুষগুলিকে অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি এবং সাহস দেন। আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এবিষয়ে তিনি উত্তরপ্রদেশের রাজ্যপালের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি নিশ্চিত, রাজ্য সরকার স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়াবে এবং আহত যাত্রীদের চিকিত্সায় সবরকমভাবে সাহায্য করবে।

ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ রাষ্ট্রপতির
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















