News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে চার ঘন্টা গুলির লড়াইয়ে নিহত পাঁচ মাওবাদী, উদ্ধার অস্ত্রসস্ত্র
Image

ছত্তিশগড়ে চার ঘন্টা গুলির লড়াইয়ে নিহত পাঁচ মাওবাদী, উদ্ধার অস্ত্রসস্ত্র

রায়পুর, ২০ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে পুলিশ-মাওবাদী গুলির লড়াইয়ে নিহত পাঁচ সন্দেহভাজন । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের নারায়ণপুরা জেলাতে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নারায়ণপুরাতে অভিযান চালায় পুলিশ। আর দু’পক্ষের মধ্যে প্রায় চারঘণ্টা ধরে গুলির লড়াই চলার পর মৃত্যু হয় পাঁচ মাওবাদীর । উদ্ধার হয়েছে বেশকিছু অস্ত্রসস্ত্রও ।
ওবাদী অপারেশন স্পেশাল ডিজি ডিএম আওয়াস্তি জানান, গোপন সূতে খবর পেয়ে নারায়ণপুরের বিচাতে আভিযান চালায় পুলিশবাহিনী। পুলিশ এলাকা ঘিরে ফেলেছে আঁচ করে ছ’জন মাওবাদীদের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পালটা গুলি চালায় পুলিশও। আর তাতেই ওই পাঁচজঙ্গির মৃত্যু হয়। মৃতদের কাছ থেকে বেশকিছু অস্ত্রসস্ত্রও উদ্ধার হয়েছে। এই অভিযানে আমাদের সাহায্য করেছে ভারত তিব্বত সীমান্ত পুলিশ(আইটিবিপি)।”
পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩১৫ বোর ও ৩১২ বোরের রাইফেল ছাড়া রয়েছে অন্য অস্ত্রও। চলতি সপ্তাহেই দান্তেওয়াড়ায় ৬ মাওবাদীর মৃত্যুর পর এই ঘটনায় সাফল্যের নতুন পালক যোগ হল ছত্তিশগড় প্রশাসনের মুকুটে।-

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top