News Flash

  • Home
  • দেশ
  • চামোলি তুষারধসে ৪৬ জন স্থিতিশীল, ৩ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটে
Image

চামোলি তুষারধসে ৪৬ জন স্থিতিশীল, ৩ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটে

দেহরাদূন, ২ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের চামোলি জেলার ভয়াবহ তুষারধসের ঘটনায় স্থিতিশীল রয়েছে ৪৬ জন বিআরও শ্রমিক। তবে, ৩ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। রবিবার জোশিমঠ আর্মি হাসপাতাল থেকে মেজর অমিত কুমার মিশ্র বলেছেন, “আমাদের এখানে ৪৫ জন রোগী রয়েছেন। ৩ জনের অবস্থা গুরুতর, একজনের লিভারে রক্তক্ষরণ হচ্ছে এবং আমরা রক্ত ​​​​সঞ্চালনের মাধ্যমে এটি পরিচালনা করার চেষ্টা করছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, কিন্তু এখনও পর্যন্ত বাকিরা সবাই স্থিতিশীল।”

এদিন সকালে দেহরাদূনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “আহত ও আশঙ্কাজনক অবস্থায় ৪ জন প্রাণ হারিয়েছেন। ৪৬ জন স্থিতিশীল এবং তাদের মধ্যে একজনকে ঋষিকেশে (এইমস) রেফার করা হয়েছে। নিখোঁজ ৪ জন শ্রমিকের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে, আমরা সম্ভাব্য সব রকমের চেষ্টা করছি।”

Releated Posts

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top