News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের হাপুরে যুবককে নৃশংসভাবে খুন, তদন্তে পুলিশ
Image

উত্তর প্রদেশের হাপুরে যুবককে নৃশংসভাবে খুন, তদন্তে পুলিশ

হাপুর, ২ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের হাপুরে নৃশংসভাবে খুন হলেন এক যুবক। রবিবার সকালে হাপুরের আনন্দ বিহার কলোনির কাছে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। নিহতের নাম – অঙ্কিত কুমার। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে। পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। শুরু হয়েছে তদন্ত।

হাপুরের এসপি কুনওয়ার জ্ঞানঞ্জয় সিং বলেছেন, “মৃত ব্যক্তির নাম অঙ্কিত কুমার। ফোনে কথা বলার জন্য তিনি রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন।রবিবার তার দেহ এখানে পাওয়া গিয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের দাগ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক দল রয়েছে, সোয়াট টিমকেও ডাকা হয়েছে। শীঘ্রই এফআইআর-এর দায়েরের পর ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top