News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
Image

উত্তর প্রদেশের ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রবিরার রাত সওয়া তিনটে নাগাদ, ইন্দোর থেকে পাটনা যাওয়ার পথে কানপুরের কাছে মালসার ও পুখরাওয়ান স্টেশনের মাঝে লাইনচু্যত হয় পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি | এই ঘটনায় এখনও পর‌্যন্ত একশো মানুষের মৃতু্যর খবর পওয়া গেছে| ওই দুর্ঘটনায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন টুইটারে শোক জানান মুখ্যমন্ত্রী| তিনি নিহতদের আত্মার শান্তি কামানা করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েন| পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন|
প্রসঙ্গত, এদিন ভোর সওয়া তিনটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুরের কাছে ইন্দোর–পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়। মৃত্যু হয়েছে ১০০ জনের। আহতের সংখ্যা দুইশো ছাড়িয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। পরিস্থিতি খতিয়ে দেখতে আজই দুর্ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও। বারাণসী এবং লখনউ থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’টি দলকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি। উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে ওই রুটের ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে বহু দূরপাল্লার ট্রেনও। আটকে পড়া যাত্রীদের বাসে করে কানপুর নিয়ে যাওয়া হচ্ছে।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top