News Flash

  • Home
  • Uncategorized
  • বাপের বাড়ি থেকে ফেরা হলনা গৃহবধূর
Image

বাপের বাড়ি থেকে ফেরা হলনা গৃহবধূর

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ ধলাই জেলার কমলপুরে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হয়েছেন এক মহিলা৷ শনিবার সকালে জি বি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷ মৃতার নাম পারুল দাস৷
কমলপুরে দারুকবাড়ি এলাকার গৃহবধূ পারুল দাসের বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরা হল না৷ স্বামীর সঙ্গে শুক্রবার রাত বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে বাইকে করে ফিরছিলেন৷ স্বামী আশীষ কুমার দাস বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে স্ত্রী পারুণ বাইকে থেকে ছিটকে পড়ে যান৷ তাকে প্রথমে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে শনিবার সকালে৷ মৃতার দুই সন্তান রয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ কমলপুর থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ মহিলার বাপের বাড়ি কমলপুর সুকল সংলগ্ণ এলাকায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top