News Flash

  • Home
  • Uncategorized
  • বাতিল নোট নিয়ে আখাউড়া চেকপোস্টে শ্রমিক ধর্মঘট
Image

বাতিল নোট নিয়ে আখাউড়া চেকপোস্টে শ্রমিক ধর্মঘট

rupee-banনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ আখাউড়া চেকপোস্টে আমদানী রপ্তানীর মাল উঠানামার কাজে যুক্ত শ্রমিকরাও টাকা বদলের ফলে মারাত্মক হয়রানির শিকার৷ ঘটনার প্রতিবাদে সিট্যুভুক্ত ওইসব শ্রমিকরা আজ সকাল থেকে মাল উঠানামার কাজ বন্ধ রাখেন৷
শ্রমিক ধর্মঘটের ফলে আজ সকাল থেকেই আখাউড়া চেকপোস্টে মাল উঠানামা স্তব্ধ হয়ে পড়ে৷ আমদানীকৃত পন্যবাহী যানবাহন গুলি দীর্ঘলাইনে দাঁড়িয়ে রয়েছে৷ জানা গিয়েছে, প্রতি বৃহস্পতিবার শ্রমিকদের সাপ্তাহিক মজুরূর টাকা দেওয়া হয়৷ এখানে ১১৪ জন শ্রমিক যুক্ত রয়েছেন৷ প্রলয় গোস্বামী নামে একটি ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরীর বিষয়টি তদারকি করেন৷ তিনি নাকি বৃহস্পতিবার মজুরীর টাকা দেবার সময় পুরনো ৪০০ ও ১০০০ টাকার নোট শ্রমিকদের হাতে ধরিয়ে দেবার চেষ্টা করেন৷ শ্রমিকরা পুরনো বাতিল নোট নিতে অস্বীকার করেন৷ এনিয়ে তীব্র মতভেদ দেখা দেয়৷ এরই প্রতিবাদে শ্রমিকরা শনিবার সকাল থেকে মাল উঠানামার কাজ বন্ধ রাখে৷ তাতে জটিল সমস্যা দেখা দেয়৷ বাংলাদেসের দিক থেকে আসা যানবাহনগুলি মাল নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েছে৷ সিট্যুভুক্ত শ্রমিক নেতা প্রমোদ দাস এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে বলেন, নোট বদলের পর সাধারণ মানুষও মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন৷ শ্রমিকরা কাজ করেও মজুরীর টাকা পাচ্ছেন না সময়মতো৷ এনিয়ে নানা ঝামেলার সৃষ্টি হচ্ছে৷ এই অচলাবস্থা চলতে থাকলে রাজ্যের বাজারে পণ্য সামগ্রীর সংকট দেখা দেবার আশঙ্কা রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top