News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র, তদন্তে ক্রাইম ব্রাঞ্চ
Image

প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র, তদন্তে ক্রাইম ব্রাঞ্চ

modiনয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): খুনের ষড়যন্ত্র করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে| শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লি পুলিশের কাছে একটি ফোন এসেছিল| ফোনের ওপার থেকে বলা হয়, কেউ বা কারা খুনের ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রীকে| ফোনে ওই ব্যক্তি জানান, কয়েকজন প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র করছে|
মুহূর্তের মধ্যে দিল্লি পুলিশের সমস্ত বিভাগকে সতর্ক করে দেওয়া হয়| তদন্তে নেমে পড়েছে ক্রাইম ব্রাঞ্চ| ফোন কল ট্রেস করে পুলিশ জানতে পেরেছে, ফোন কলটি এসেছিল যে সিমকার্ড থেকে সেটি দীনেশ কুমার নামে এক ব্যক্তির| ওই ব্যক্তির লোকেশন ছিল দিলশাদ কলোনি| পরে দিল্লির পুলিশ বুরারি থেকে দীনেশকে ধরতে সমর্থ হয়| জিজ্ঞাসাবাদে দীনেশ জানায়, সম্প্রতি সে সিম কার্ডটি তঁার এক আত্মীয়কে দিয়েছিল| সেই আত্মীয়কেও হেফাজতে নেওয়া হয়েছে| যে ব্যক্তি ফোন করেছিল তাকে অবশ্য এখনও ধরতে পারেনি পুলিশ| পুলিশের অনুমান, ফোন কলটি ভুয়ো|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top