News Flash

  • Home
  • প্রধান খবর
  • রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগের ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জন ধৃত
Image

রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগের ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জন ধৃত

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.)। রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায়, অভিযোগকারী মহিলা ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করল পুলিশ।

অভিযোগ, ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়, রিজেন্ট পার্কের ম্যুর অ্যাভিনিউতে। থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে গৃহকর্ত্রী সোনালি বিশ্বাসের বাড়িতে হামলা চালায় দুই দুষ্কৃতী। অভিযোগ অনুযায়ী, সোনালি বিশ্বাস দরজা খুলতে গেলে, দুই মুখোশধারী দুষ্কৃতী জোর করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারপর তাকে মুখে কাপড় গুঁজে, গলায় ছুরি ঠেকিয়ে আলমারি খুলতে বাধ্য করে এবং সোনার গয়না লুটে পালিয়ে যায়।

অভিযোগকারীর দাবি ছিল, সোমবার তাঁর ঘর থেকে সোনার গয়না লুট হয়েছে। তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে পুলিশ। তাতে দেখা যায়, সোমবার ওই সময়ে বাইরের কেউই ওই আবাসনে ঢোকেননি। পুলিশ জানতে পারে, অনেক দিন আগেই সোনার গয়নাগুলি বিক্রি করে দিয়েছেন সোনালি। এর পরেই শুরু হয় জল্পনা, তবে কি লুটের ঘটনা সাজানো? তা ছাড়া, মহিলার বয়ানেও একাধিক অসঙ্গতি রয়েছে। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের সন্দেহ হয়, ‘চুরি’ ঢাকতেই সাজানো হয়েছে ডাকাতির ঘটনা! মহিলার বয়ানেও একাধিক অসঙ্গতি ছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশ ধরে নেয়, বাড়ি থেকে গয়না লুটের গোটা গল্পটি ফেঁদেছিলেন অভিযোগকারিণী নিজেই। জেরার মুখে সে কথা স্বীকারও করে নেন গৃহকর্ত্রী।

বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর এক আত্মীয় রাজা নাগকে। দু’জনে মিলে কোথায় কোথায় গয়নাগুলি বিক্রি করেছিলেন, তা জানার চেষ্টা চলছে।

Releated Posts

বঙ্গ ভোট: ৭৭টি বুথে পুনর্নির্বাচন নিয়ে আজ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবিতে বিজেপির আবেদনের বিষয়ে…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ, অসমে এনডিএর জয়ের আশা, তামিলনাড়ু-কেরল নিয়েও আশাবাদী নেতৃত্ব: এক্সিট পোল ইঙ্গিত

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): একাধিক এক্সিট পোলের পূর্বাভাসে পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের ইঙ্গিত মিলতেই জাতীয় গণতান্ত্রিক…

ByByNews Desk Apr 30, 2026

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top