News Flash

  • Home
  • দেশ
  • প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, বৃহস্পতিতেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ
Image

প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, বৃহস্পতিতেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা বুধবার দুপুর পর্যন্ত অজানা। তবে, মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, তিনি শপথ নেবেন বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই সেজে উঠেছে দিল্লির রামলীলা ময়দান। প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। দিল্লির মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়। দুপুর ১২.৩৫ মিনিটে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রীরা ও এনডিএ-র মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি পুলিশও। দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে স্পেশাল সিপি (আইন ও শৃঙ্খলা) রবীন্দ্র সিং যাদব বলেছেন, “সমস্ত ব্যবস্থা করা হচ্ছে এবং বৃহস্পতিবার সকালে সবকিছু ঠিকঠাক থাকবে। শপথ অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে, তাই আমরা নিরাপত্তার জন্য নিখুঁত ব্যবস্থা করছি।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top