News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এমবিটিলা বাজারে সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে মেয়র
Image

এমবিটিলা বাজারে সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে মেয়র

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : আজ এমবিটিলা বাজারে সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বাজারটির সংস্কারের কাজ শেষ হয়ে গেলে ক্রেতা বিক্রেতাদের অনেকটাই সুবিধা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার এমবিটিলা বাজারে সংস্কার কাজ ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা।

মেয়র বলেন, বাজার নির্মাণ কাজ আগে শেষ হওয়ার কথা ছিল কিন্তু যার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সে কাজ সম্পন্ন করতে না পারায় পরবর্তীতে আবার নতুন করে টেন্ডার করে নতুন ঠিকাদারকে দেওয়া হয় এ কাজ।

১ কোটি ৭৫ লক্ষ টাকায় নির্মিত দালান বাড়ির প্রথম পর্যায়ের কাজ আগামী এপ্রিল মাসের ভেতর শেষ হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top