News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরাকে কেন্দ্রের তরফে ২৮৮.৯৩ কোটি টাকা বরাদ্দ
Image

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরাকে কেন্দ্রের তরফে ২৮৮.৯৩ কোটি টাকা বরাদ্দ

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করলো। গত বছরের আগস্টে ভয়াবহ ও ধ্বংসাত্মক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সহায়তা হিসেবে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিলের (এনডিআরএফ) আওতায় ত্রিপুরার জন্য ২৮৮.৯৩ কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র।

সাম্প্রতিক বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ব্যবস্থা প্রদানের বিষয়ে গত ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে ত্রিপুরাকে সবধরণের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

যথারীতি এনিয়ে নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেছেন, গত বছরের আগস্টে রাজ্যে ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে এনডিআরএফ -এর অধীনে ত্রিপুরার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা হিসেবে ২৮৮.৯৩ কোটি টাকা অনুমোদিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো জানান, এই অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা অবশ্যই রাজ্যের দুর্যোগ-প্রভাবিত মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। ত্রিপুরার জন্য বরাদ্দকৃত ২৮৮.৯৩ কোটি কোটি টাকা নিঃসন্দেহে ২০২৪ সালের বন্যা থেকে উত্তরণে ও উন্নয়নমূলক লক্ষ্য অর্জনে রাজ্যকে ব্যাপকভাবে সহায়তা করবে। এজন্য আমি আন্তরিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ত্রিপুরার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top