News Flash

Image

পুলিশের হাতে আটক ২ মানব পাচারকারী

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : ত্রিপুরায় মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের গ্রেফতারে ফের একবার সাফল্য পেয়েছে পুলিশ।

আগরতলা সরকারি রেল পুলিশ এবং রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা যৌথ অভিযান চালিয়ে ব্যাঙ্গালোর থেকে এক কুখ্যাত দালালকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম নিলয় আহমেদ।

পুলিশ সূত্রে খবর, নিলয় আহমেদ দীর্ঘদিন ধরে ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সাহায্য করে আসছিল। মূলত, এই কাজের জন্য সে মোটা অঙ্কের টাকা নিতো। ধৃত নিলয় আহমেদের বাড়ি ঢাকা যাত্রাপুর জেলায়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ মনে করছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম উঠে আসতে পারে।

এদিকে, মানব পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম খোকন দাস(৩০)। ধৃত মানব পাচারকারীর বাড়ি মধুপুর থানার কইয়াডেফা ডুঙ্গিরপাড় এলাকায়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা জিআরপি থানা, বিএসএফ এবং মধুপুর থানার যৌথ উদ্যোগে এক অভিযান চালানো হয়। সেই অভিযানে খোকন দাসকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে যুক্ত। এই বিষয়ে আরও তথ্য জানার জন্য ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Releated Posts

রাজ্য সরকার আগরতলা শহরকে অত্যাধুনিক শহর হিসাবে গড়ে তোলার পাশাপাশি তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করার কাজও করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: আধুনিক শহর ও আধুনিক গ্রাম গড়ার মধ্য দিয়েই গড়ে তোলা হবে এক উন্নত…

ByByReshmi Debnath Jul 23, 2026

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top