News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু, একাধিক ইস্যুতে সপা-র বিক্ষোভ
Image

উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু, একাধিক ইস্যুতে সপা-র বিক্ষোভ

লখনউ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): শুরু হল উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন। মঙ্গলবার রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের অভিভাষণের মধ্য দিয়ে শুরু হয় উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন। এদিন রাজ্যপালের অভিভাষণের সময় “রাজ্যপাল গো ব্যাক” স্লোগান তোলেন সমাজবাদী পার্টি ও কংগ্রেস বিধায়করা। বিধানসভার বাইরেও সপা বিধায়করা বিক্ষোভ দেখান। মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা-সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন সপা বিধায়করা।

বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “২০ ফেব্রুয়ারি সভায় বাজেট পেশ করা হবে। ১৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অধিবেশনের প্রস্তাব করা হয়েছে। উত্তর প্রদেশের ইতিহাসে এই প্রথম এত দীর্ঘ সময় ধরে অধিবেশন ডাকা হয়েছে। তবে সভার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এটা শুধু ক্ষমতাসীন দলের দায়িত্ব নয়, বিরোধী দলেরও সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব। সভা আলোচনার মঞ্চ হওয়া উচিত।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top