News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসংবিধানিক ব্যবহারের কারণে আগামীদিনে সিপিএমের একটি আসনও থাকবে না : সাংসদ বিপ্লব
Image

অসংবিধানিক ব্যবহারের কারণে আগামীদিনে সিপিএমের একটি আসনও থাকবে না : সাংসদ বিপ্লব

আগরতলা, ১৮ ফেব্রুয়ারী: আগামীদিনে সিপিএমের একটি আসনও থাকবে না। তাঁদের অসংবিধানিক ব্যবহারের কারণে এই আসনগুলিও আগামীদিনে হারাবে। আজ দিশা বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলার বিরোধীদলের কোনও বিধায়ক উপস্থিত ছিলেন। এরই জবাবে বিরোধীদের একহাত নিলেন প্রাক্তন মুখম্যন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, কেন্দ্রীয় পরিকল্পনাগুলোকে রাজ্য সরকার দ্বারা বাস্তবায়িত করা হয়। এই পরিকল্পনা গুলোকে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতেই প্রতি তিন মাস অন্তর অন্তর দিশার বৈঠক করা হয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে আজ সোনার তরী গেস্ট হাউসে দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিন ওই বৈঠকে সিপিএমের কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না। তাই বিরোধী দলের নেতৃত্বদের উদ্দেশ্যে তিনি বলেন, বিরোধী দলের নেতৃত্বদের ডাকলেও তাঁরা দিশা বৈঠকে আসেন না। আসলে তাঁরা অন্য প্রজাতির
দুনিয়া থেকে এসেছে। গত বিধানসভা নির্বাচনে ভাগ্যক্রমে কংগ্রেসের সাথে জোট হয়ে রাজ্যে কয়েকটা আসন তাঁরা পেয়েছে। তা নাহলে সিপিএম ভিন্ন প্রজাতির বিলুপ্তপায় দল হিসেবে চিহ্নিত ছিল। তাঁদের অসংবিধানিক ব্যবহারের কারণে এই আসনগুলিও আগামী দিন থাকবে না বলে দাবি করেন তিনি।

Releated Posts

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top