News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের ভিন্ডে বাইক ও পিকআপ গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত্যু ৫ জনের
Image

মধ্যপ্রদেশের ভিন্ডে বাইক ও পিকআপ গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত্যু ৫ জনের

ভিন্ড, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও ২০ জন কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ভিন্ড-এটাওয়াহ রোডে জওহরপুরার কাছে। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক ও পিকআপ গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার নিহতদের আত্মীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে দুর্ঘটনাস্থলে যান ভিন্ডের পুলিশ সুপার।

এসডিএম অখিলেশ শর্মা বলেছেন, “সকাল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। বেশ কয়েকজন মানুষ একটি লোডিং গাড়িতে যাচ্ছিলেন এবং ডাম্পার ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৫ জন মারা গিয়েছেন ও প্রায় ২০ জন আহত হয়েছেন।” বিক্ষোভ প্রসঙ্গে এসডিএম জানিয়েছেন, আত্মীয় স্বজনরা আর্থিক সহায়তা দাবি করছেন। আমরা তাঁদের অবিলম্বে সাহায্য করেছি।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top