News Flash

  • Home
  • খেলা
  • কিছুটা অন্যরকম এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
Image

কিছুটা অন্যরকম এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : এই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি হবে দুটি দেশে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পূর্ববর্তী সংস্করণ থেকে কিছুটা আলাদা। যেমন-

হাইব্রিড মডেল:

ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। এর ফলে কিছু ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে, যেমন সংযুক্ত আরব আমিরাতে। এই মডেলের লক্ষ্য হচ্ছে টুর্নামেন্টের অখণ্ডতা বজায় রেখে প্রতিটি দলের নিরাপত্তার দিকটা দেখা।

অভিষেক হচ্ছে আফগানিস্তানের:

এবারই প্রথম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে। যা অনামী ক্রিকেট খেলার দেশগুলিকে উদ্বুদ্ধ করবে।

থাকছে না প্রাক্তন চ্যাম্পিয়ন:

খুবই অবিশ্বাস্য ২০০২ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এই সংস্করণে অংশ নেবে না। অবশ্য এই টুর্নামেন্টে তারা যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের সঙ্গে।

গ্রুপ পর্বের ধরণ:

টুর্নামেন্টে ৮টি দল অংশ নেবে। ৪ টি করে দল দুটি গ্রুপে থাকবে। প্রতিটি দল রাউন্ড-রবিন লিগের ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দল সেমিফাইনালে যাবে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top