News Flash

  • Home
  • দেশ
  • প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে বাস ও গাড়ির সংঘর্ষ, মৃত্যু ১০ পুণ্যার্থীর
Image

প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে বাস ও গাড়ির সংঘর্ষ, মৃত্যু ১০ পুণ্যার্থীর

প্রয়াগরাজ, ৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন পুণ্যার্থী। এছাড়াও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের মেজা থানার অধীনে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে। ছত্তিশগড় থেকে বাসে চেপে মহাকুম্ভে আসছিলেন পুণ্যার্থীরা। শুক্রবার মধ্যরাতে ওই বাসের সঙ্গে একটি বোলেরো গাড়ির সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, বাস ও বোলেরো গাড়িতে পুণ্যার্থীরা ছিলেন। ডিসিপি যমুনানগর বিবেক চন্দ্র যাদব বলেছেন, মৃতদেহগুলি স্বরূপ রানি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top