News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গে মৃদু শীত সাময়িকই, পরের সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা
Image

দক্ষিণবঙ্গে মৃদু শীত সাময়িকই, পরের সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ফাল্গুন মাসের প্রথন দিন মৃদু শীত অনুভূত হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হালকা শীত অনুভূত হয়েছে শনিবারও, তবে এই ঠান্ডা লাগা সাময়িকই। পরের সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরের সপ্তাহ থেকে আবারও বাড়বে তাপমাত্রা। তবে, শীত ঠিক কবে বিদায় নেবে, তা আপাতত অজানা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকবে। তবে আগামী বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় কুয়াশাও থাকতে পারে।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top