নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): টাকা বদলানোর সর্বোচ্চ পরিমাণ ২ হাজার টাকা করে দিল কেন্দ্রীয় সরকার| নয়া নিয়ম কার্যকর হবে ১৮ নভেম্বর (শুক্রবার) থেকে| বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে টাকা তোলার বিষয়ে আরও কয়েকটি নয়া নির্দেশিকা জানালেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস| কৃষক ও সন্তানের বিবাহের জন্য আর্থিক অসুবিধায় পড়া মানুষদের কথা ভেবে টাকা তোলার পরিমাণ বেশ খানিকটা বাড়াল কেন্দ্র| অর্থসচিব বলেছেন, ‘বীজ, সার কেনার জন্য কৃষকরা এক সপ্তাহে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন| এছাড়া বিয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে| তবে এই টাকাটি যে কোনও একজনের অ্যাকাউন্ট থেকেই তোলা যাবে| সেক্ষেত্রে কেওয়াইসি জমা দিতে হবে| তা খতিয়ে দেখে তবেই আড়াই লক্ষ টাকা তোলা যাবে|’
নয়া নির্দেশিকায় কেন্দ্রীয় অর্থসচিব আরও বলেছেন, টাকা বদলের উর্ধ্বসীমা কমিয়ে জনপ্রতি ২ হাজার টাকা করা হয়েছে| সাড়ে ৪ হাজার টাকা আর বদল করা যাবে না| একজন ব্যক্তি একবারই টাকা বদল করতে পারবেন| ১৮ নভেম্বর থেকে চালু হবে নয়া নির্দেশিকা|
কমল টাকা বদলের উর্ধ্বসীমা, বিয়ের জন্য তোলা যাবে আড়াই লক্ষ টাকা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















