News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যসভায় জেপিসি-র রিপোর্ট-সহ ওয়াকফ বিলের সংশোধিত খসড়া পেশ
Image

রাজ্যসভায় জেপিসি-র রিপোর্ট-সহ ওয়াকফ বিলের সংশোধিত খসড়া পেশ

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): বিরোধীদের আপত্তি সত্ত্বেও, যৌথ কমিটির রিপোর্ট রাজ্যসভাতেও পেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজেপি সাংসদ মেধা বিশ্রাম কুলকার্নি সংসদের উচ্চকক্ষে এই রিপোর্ট পেশ করলে বিরোধীরা হইহট্টগোল শুরু করে দেন। চেয়ারম্যান জগদীপ ধনখড় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।

উল্লেখ্য, ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসির সদস্য তথা বিজেপি সাংসদ মেধা বিশ্রাম কুলকার্নি বৃহস্পতিবার রিপোর্টটি পেশ করেন। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে অভিযোগ করেন, জেপিসির বিরোধী সদস্যরা ওয়াকফ (সংশোধনী) বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে ‘নোট অফ ডিসেন্ট’ জমা দিয়েছিলেন। কিন্তু রিপোর্ট থেকে সেগুলি মুছে ফেলা হয়েছে। যদিও সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সেই অভিযোগ উড়িয়ে বলেন, ‘‘এমন কিছুই হয়নি।’’

Releated Posts

তিরুভাল্লুরে অ্যামোনিয়া গ্যাস লিক: মৃত বেড়ে ৯, হাসপাতালে এখনও বহু শ্রমিক

চেন্নাই, ২৩ জুন (আইএএনএস): তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়মের কাছে একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ও রফতানি কারখানায় অ্যামোনিয়া…

ByByNews Desk Jun 23, 2026

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিকবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৮

ছিন্দওয়াড়া, ২২ জুন : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু…

ByByNews Desk Jun 22, 2026

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top