News Flash

  • Home
  • বাণিজ্য
  • ৫ বছরের এই প্রথম, রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই
Image

৫ বছরের এই প্রথম, রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই

মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.): অবশেষে রেপো রেট বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছেন আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্র। ফলে রেপো রেট ৬.৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬.২৫ শতাংশ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ৬ সদস্যের মুদ্রা নীতি কমিটি (এমপিসি) সর্বসম্মতিক্রমে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে, রেপো রেটের হারেই আরবিআই অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেয়। তা ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৫ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ করেছে আরবিআই। বিগত দুই বছর ধরে রেপো রেট অপরিবর্তিত ছিল এবং ৫-বছর পর রেপো রেট কমালো আরবিআই।

আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্র শুক্রবার বলেছেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট থাকবে ৬.০ শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট থাকবে ৬.৫ শতাংশ।” সঞ্জয় মালহোত্র আরও বলেছেন, আরবিআই অনুমান করেছে, আগামী বছরের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধি প্রায় ৬.৭ শতাংশ হবে।

উল্লেখ্য, গত দু’বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। ২০২০ সালের মে মাসে শেষ বার সুদের হার হ্রাস করেছি কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ প্রায় পাঁচ বছর পর সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত বেঞ্চমার্ক ঋণে সুদের হার কমে যায়। বলা বাহুল্য, এর জেরে স্বস্তি পাবেন ব্যাঙ্ক ঋণ নেওয়া আমজনতা। কমবে তাঁদের মাসিক কিস্তির অঙ্ক।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top