News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের মরশুমেও বিক্রি কমে গিয়েছে সোনার
Image

বিয়ের মরশুমেও বিক্রি কমে গিয়েছে সোনার

goldমুম্বাই, ১৫ নভেম্বর (হি.স.) : টাকার যোগানের অভাবেই ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন স্বর্ণব্যাবসায়ীরা| বিয়ের মরশুমেও ৮০ থেকে ৮৫ শতাংশ বিক্রি কমে গিয়েছে সোনার| নগদ টাকা দিয়ে সোনা কেনার ক্ষেত্রে সংকটে পড়ছেন ক্রেতারা| এই পরিস্থিতিতে ডিসেম্বরে আসন্ন স্বর্ণ প্রদর্শনী নিয়ে তেমন কোনও উত্সাহ নেই স্বর্ণব্যবসায়ীদের মধ্যে|
অগ্রহায়ণ মাস মানেই বিয়ের মরশুম| এই সময়ের অপেক্ষায় থাকে স্বর্ণব্যবসায়ীরা | বড় থেকে ছোট সব দোকানেই ভীড় উপচে পড়ে| এই বছর বউনি করতেই কালঘাম ছুটে যাচ্ছে বিক্রেতাদের| আয়কর দফতর থেকে মাঝে মধ্যেই হানা দিচ্ছে সোনার দোকানে| ফাইল, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে| ফলে ক্রেতারা আরও পিছিয়ে যাচ্ছেন|
এদিকে, ডিসেম্বর মাসের শুরুতেই স্বর্ণ প্রদর্শনী হতে চলেছে| কিন্তু স্বর্ণব্যবসায়ীদের অনেকেই মনে করছেন ক্রেতার দেখা না মিললে প্রদর্শনী করেও কোনও লাভ হবে না| তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছেন রাজ্যের স্বর্ণব্যবসায়ীরা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top